কেইনের স্ত্রী কে ছিলেন? কেইনের স্ত্রী কি তার বোন ছিলেন?



প্রশ্ন: কেইনের স্ত্রী কে ছিলেন? কেইনের স্ত্রী কি তার বোন ছিলেন?

উত্তর:
বাইবেলে নির্দিষ্ট করে বলা নেই যে কেইনের স্ত্রী কে ছিলেন৷ একমাত্র সম্ভাব্য উত্তর হল কেইনের স্ত্রী ছিলেন তাঁর বোন অথবা ভাগ্নী অথবা প্রভাগ্নী, ইত্যাদি৷ বাইবেলে বলা নেই যে কেইন যখন অ্যাবেলকে হত্যা করেন তখন কেইনের বয়ষ কত ছিল (জেনেসিস্ 4:8)৷ যেহেতু তারা উভয়েই চাষী ছিল, তারা হয়ত দুইজনের প্রাপ্তবয়স্ক ছিল, এবং হয়ত বা তাদের পরিবারের সাথে বাস করত৷ যখন অ্যাবেলকে হত্যা করা হয় তখন অ্যাবেল এবং কেইন ছাড়াও হয়ত আদম এবং ইভের অনেক সন্তান হয়েছিল৷ তাঁদের হয়ত পরেও অনেক সন্তান হয়েছিল (জেনেসিস্ 5:4)৷ আসল ঘটনা হল কেইন অ্যাবেলকে হত্যা করার পর নিজের জীবন নিয়ে ভয় পেয়েছিল (জেনেসিস্ 4:14) যা নির্দেশ করে যে সেইসময় আদম এবং ইভের অনেক ছেলে-মেয়ে এবং নাতি-নাতনি বেঁচেছিল৷ কেইনের স্ত্রী ছিলেন (জেনেসিস্ 4:17) আদম এবং ইভের নাতনি৷

যেহেতু আদম এবং ইভ হলেন প্রথম (এবং একমাত্র) মানুষ, তাঁদের সন্তানদের নিজেদের মধ্যে বিবাহ করা ছাড়া নিশ্চই আর কোনো পথ ছিল না৷ যতদিন পর্যন্ত পৃথিবীতে অনেক লোকের সৃষ্টি হয়েছে এবং একই পরিবারে বিবাহ করা অপ্রয়োজনীয় ছিল না ততদিন ঈশ্বরও একই পরিবারের মধ্যে বিবাহের প্রথাকে নিষেধ করেন নি (লেভিটিকাস্ 18:6-18)৷ আজকের দিনে যে প্রায়শই জিনঘটিত অসঙ্গতি সেইসব শিশুদের মধ্যে দেখা যায় তার কারন দুজন মানুষ যখন একই জিন থেকে সৃষ্টি হয় (অর্থাত্, ভাই এবং বোন) তাদের মধ্যে যৌন আচারের ফলে এই শিশুদের সৃষ্টি, তাদের আচরণে কতৃত্বের ভাব বেশী হওয়ার সম্ভাবনা থাকে৷ যখন দুজন আলাদা পরিবারের মানুষ সন্তান লাভ করে তখন এর সম্ভাবনা খুব কম থাকবে যে পিতা এবং মাতা দুজনেই একই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ধারণ করবে৷ মানুষের জিনঘটিত সংকেত প্রচুর পরিমানে “দূষিত” হয়েছে যুগের পর যুগ ধরে, আর তার কারনেই জিনঘটিত ত্রুটি বৃদ্ধি পেয়েছে, সম্প্রসারিত হয়েছে এবং এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে পড়েছে৷ আদম এবং ইভের কোনো জিনঘটিত ত্রুটি ছিল না, আর তার কারনেই আমাদের শারিরীক সক্ষমতার চেয়ে তাঁদের এবং পরবর্তী কয়েকটি প্রজন্মের শারিরীক ক্ষমতা অনেক বেশী ছিল৷ যদি থেকেও থাকে তবে আদম এবং ইভের সন্তানদের খুব কম জিনঘটিত ত্রুটি ছিল৷ তার ফলেই, তাদের একই পরিবারের মধ্যে বিবাহ করা সুরক্ষিত ছিল৷



বাংলা হোম পেজে ফিরে যান



কেইনের স্ত্রী কে ছিলেন? কেইনের স্ত্রী কি তার বোন ছিলেন?