| |
বাইবেলে গীর্জায় করপ্রদানের বিষয়ে কি বলা আছে?
প্রশ্ন: বাইবেলে গীর্জায় করপ্রদানের বিষয়ে কি বলা আছে?
উত্তর:
অনেক খ্রীষ্টানরাই কর প্রদানের সমস্যা নিয়ে সংগ্রাম করে৷ কোনো কোনো গীর্জায় এই করপ্রদান করা নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে৷ আবার একই সাথে, অনেক খ্রীষ্টান বাইবেলে উল্লেখিত ঈশ্বরের উদ্দেশ্যে এই কর প্রদান করাকে অস্বীকার করেছে৷ কর/দান করা আসলে আনন্দ এবং আশীর্ব্বাদ লাভ করার উদ্দেশ্যে করা হয়৷ দুখঃজনকভাবে আজকের অনেক গীর্জায় তাই আসল উদ্দেশ্য নয়৷
গীর্জার উদ্দেশ্যে করপ্রদান করা হল ওল্ড টেস্টামেন্টের ধারণা৷ এই করপ্রদান হল সেই নীতির প্রয়োজনীয়তা যাতে সকল ইসরায়েলীদের উপাসনা গৃহ/মন্দির-এর এলাকায় চাষ করা ফসলের এবং যা তারা উপার্জন করবে তার 10 শতাংশ গীর্জাকে দান করতে হবে (লেভিটাকাস্ 27:30; নাম্বার্স 18:26; ডিউটারোনমি 14:24; 2 ক্রনিক্যাল্স 31:5)৷ আসলে, ওল্ড টেস্টামেন্টের নীতি অনুযায়ী যে অনেকগুলি করের নির্দেশ দেওয়া হয়েছে তা একত্রিত করে 23.3 শতাংশ হয়, শুধুমাত্র 10 শতাংশ নয় যা আজকের দিনে গীর্জায় দেওয়া হয়৷ কেউ কেউ মনে করে যে ওল্ড টেস্টামেন্টে এই কর ছিল ধর্মযাজক এবং নিম্নপদস্থ পুরোহিতদের প্রয়োজনের জন্য দানের মাধ্যেমে অর্থ প্রদান করার পদ্ধতি৷ নিউ টেস্টামেন্টের কোথাও এই নির্দেশ, বা আদেশ নেই যে খ্রীষ্টানদের অবশ্যই এই কর প্রদান করতে হবে৷ পল্ বলেছেন যে খ্রীষ্ট ধর্মে বিশ্বাসীরা নিজেদের আয়ের একটা নির্দিষ্ট অংশ বাঁচিয়ে রেখে দান করতে পারে গীর্জাকে সাহায্য করার জন্য (1 কোরিন্থিয়ান্স 16:1-2)৷
নিউ টেস্টামেন্টের কোথাও বলা নেই যে প্রত্যেককে নিজের আয়ের একটা নির্দিষ্ট শতাংশ আলাদা করে গীর্জার জন্য রাখতে হবে, শুধুমাত্র বলা আছে যে “আয়ের অংশ রাখতে হবে” (1 কোরিন্থিয়ান্স 16:2)৷ খ্রীষ্টান গীর্জার কেউ কেউ ওল্ড টেস্টামেন্টের নির্দেশ অনুযায়ী আয়ের 10 শতাংশ বাঁচিয়ে কর প্রদান করাকে খ্রীষ্টানদের জন্য “সুপারিশযোগ্য সর্বনিম্ন” কর বলে বর্ণনা করেছে৷ নিউ টেস্টামেন্টে এই কর প্রদান করার গুরুত্ব এবং উপকারীতার বিষয়ে বলা আছে৷ আমাদের যতটা ক্ষমতা ততটাই দেওয়া উচিত৷ কখনো কখনো তার অর্থ হল 10 শতাংশেরও বেশি দেওয়া; কখনো হয়ত কম৷ এই বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করবে গীর্জার প্রয়োজন এবং ব্যক্তির ক্ষমতার ওপর৷ প্রতিটি খ্রীষ্টানকে অধ্যাবসায়ের সাথে প্রা্র্থনা করতে হবে ঈশ্বরের জ্ঞান লাভ করার জন্য যাতে প্রত্যেকে এই কর প্রদান করতে সক্ষম হয় এবং/অথবা কতটা কর দিতে হবে তার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে (জেম্স 1:5)৷ সবার আগে, সমস্ত করদান এবং উৎসর্গ করতে হবে ঈশ্বরের উদ্দেশ্যে শুদ্ধ চিন্তা এবং উপাসনার মনোভাব নিয়ে এবং প্রভূ খ্রীষ্টের দেহকে সেবা করার উদ্দেশ্যে৷ “প্রতিটি মানুষের তাই দেওয়া উচিত যা কিনা সে নিজের মনে ঠিক করেছে, অনিচ্ছুকভাবে বা চাপের জন্য নয়, কারন ঈশ্বর তাদেই পছন্দ করেন যারা আনন্দের সাথে ঈশ্বরের উদ্দেশ্যে দান করে” (2 কোরিন্থিয়ান্স 9:7)৷
বাংলা হোম পেজে ফিরে যান
বাইবেলে গীর্জায় করপ্রদানের বিষয়ে কি বলা আছে?
|
|
|