প্রভূ যীশু তাঁর মৃত্যু এবং পুনরুত্থানের মাঝে তিনদিন কোথায় ছিলেন?



প্রশ্ন: প্রভূ যীশু তাঁর মৃত্যু এবং পুনরুত্থানের মাঝে তিনদিন কোথায় ছিলেন?

উত্তর:
1 পিটার 3:18-19 বলে, “প্রভূ যীশু সকলের পাপের জন্য একবার মৃত্যুবরণ করেছিলেন, অন্যায়ের জন্য ন্যায়ের, তোমাদের ঈশ্বরের কাছাকাছি নিয়ে আসার জন্য৷ তাঁর দেহ মৃত্যু প্রাপ্ত হয়েছিল কিন্তু তাঁর আত্মা জীবিত ছিল, যার মাধ্যমে তিনি কয়েদে থাকাকালীন আত্মাদের উপদেশ দিয়েছিলেন৷” “আত্মার দ্বারা” এই উক্তি, 18 নম্বর পদ্যের গঠন এবং “জীবদেহের দ্বারা” এই উক্তির গঠন সম্পূর্ণ এক৷ তাই “আত্মা” এই শব্দটিকে বর্ণনা করার জন্য “জীবদেহ” এই শব্দটিই সবচেয়ে উত্কৃষ্ট৷ জীবদেহ এবং আত্মা হল প্রভূ যীশুর দেহ এবং আত্মা৷ “আত্মার দ্বারা (মধ্যে) জীবিত” এই ঘটনাকে নির্দেশ করে যে প্রভূ যীশুর পাপ-বহনকারী এবং মৃত্যু থেকে পুনরুত্থান তাঁর মানব দেহকে পিতার থেকে আলাদা করে (ম্যাথিউ 27:46)৷ জীবদেহ এবং আত্মার মধ্যে বৈপরীত্য রয়েছে, যার বর্ণনা আছে ম্যাথিউ 27:46 এবং রোমানস্ 1:3-4-তে, এবং কিন্তু প্রভূ যীশুর মানবদেহ এবং পবিত্র আত্মার মধ্যে নয়৷ প্রভূ যীশুর পাপের প্রায়শ্চিত্ত যখন পূরণ হল, তাঁর আত্মার সাথে সম্পর্ক পুনরায় স্থাপিত হয় যা ভেঙে গিয়েছিল৷

প্রথম পিটার 3:18-22 বর্ণনা করে একি প্রয়োজনীয় সংযোগ প্রভূ যীশুর যন্ত্রণা (পদ্য 18) এবং তাঁর মাহাত্ব্য (পদ্য 22)৷ শুধুমাত্র পিটারই এই দুই ঘটনার মধ্যে কি হয়েছিল সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দেয়৷ 19 নম্বর পদ্যে “উপদেশদান” শব্দটি নিউ টেস্টামেন্টে একেবারেই সাধারণ শব্দ নয় যা বর্ণনা করে গসপেলের উপদেশদান৷ এর আক্ষরিক অর্থই হল বার্তার প্রচার৷ প্রভূ যীশু যন্ত্রণা ভোগ করেন এবং ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন, তাঁর দেহ মৃত্যুপ্রাপ্ত হয়েছিল, এবং তাঁর আত্মার মৃত্যু হয় যখন তিনি পাপ করেছিলনে৷ কিন্তু তাঁর আত্মা পুনরায় জীবিত হয়েছিল এবং তিনি আত্মাকে পিতার উদ্দেশ্যে প্রদান করেন৷ পিটারের মতবাদ অনুযায়ী, প্রভূ যীশু তাঁর মৃত্যু এবং পুনরুত্থানের মাঝে কিছু সময় বিশেষ দাবি করেছিলেন “কয়েদে আত্মাদের উদ্দেশ্যে৷”

শুরু করার জন্য, পিটার মানুষদের “প্রেতাত্মা”র পরিবর্তে “আত্মা” হিসেবে উল্লেখ করেছেন (3:20)৷ নিউ টেস্টামেন্টে, “আত্মা” এই শব্দটি মানুষদের জন্য নয়, দেবদূত বা দৈত্যদের বর্ণনা করতে ব্যবহার করা হত, এবং 22 নম্বর পদ্যেই হয়ত এর অর্থ ছিল৷ আরও, বাইবেলের কোথাওই আমাদের বলা নেই যে প্রভূ যীশু নরক দর্শন করেছিলনেন৷ এক্টস্ 2:31 বলে যে প্রভূ যীশু “পাতাল”-এ গিয়েছিলেন (নতুন আমেরিকার আদর্শ বাইবেল), কিন্তু “পাতাল” নরক ছিল না৷ “পাতাল” শব্দটি মৃতদের অঞ্চল হিসেবে উল্লেখিত, একটি অস্থায়ী স্থান যেখানে প্রতিটি আত্মা মৃত্যুর পর পুনরুত্থানের জন্য অপেক্ষা করে৷ NASB-র রিভিলেশান্ 20:11-15-তে অথবা নতুন আন্তর্জাতিক সংস্করনে এই দুইটি স্থানের স্পষ্ট পার্থক্য দেওয়া আছে৷ নরক হল মৃতদের বিচারের চিরস্থায়ী এবং চূড়ান্ত স্থান৷ আর পাতাল হল অস্থায়ী স্থান৷

আমাদের প্রভূ তাঁর আত্মাকে পিতার উদ্দেশ্যে সমর্পন করেছেন, মৃত্যুবরণ করেছেন, এবং মৃত্যু এবং পুনরুত্থানের মাঝে কিছু সময়, মৃতদের অঞ্চল পরিদর্শন করেছেন যেখানে তিনি আত্মাদের উদ্দেশ্যে কিছু উপদেশ দিয়েছেন (সম্ভবত পতিত দেতদূত; জুড 6 দেখুন) যারা কোনোভাবে নোয়ার সময়ের বন্যার পূর্বের সময়ের সাথে যুক্ত৷ 20 নম্বর পদ্যে এই ঘটনাকে স্পষ্ট করা হয়েছে৷ পিটার আমাদের বলেননি যে তিনি এই শাস্তিপ্রাপ্ত আত্মাদের বিষয়ে কি দাবি করেছেন, কিন্তু এই বার্তা মুক্তির বার্তা হতে পারে না কারন দেবদূতদের তা বাঁচাতে পারে না (হিব্রুস্ 2:16)৷ এই বার্তাটি সম্ভবত শয়তান এবং তার প্রতিনিধিদের বিরুদ্ধে জয়ের ঘোষনাপত্র ছিল (1 পিটার 3:22; কোলোসিয়ানস্ 2:15)৷ এফেসিয়ানস্ 4:8-10-এও হয়ত নির্দেশ করা আছে যে প্রভূ যীশু তাঁর মৃত্যুর পূর্বে “স্বর্গের উদ্যান”-এ (লিউক 16:20; 23-43) গিয়েছিলেন এবং যারা তাঁকে বিশ্বাস করে তাদের সকলকে স্বর্গে নিয়ে গিয়েছিলেন৷ এই অনুচ্ছেদ যা ঘটেছিল সেই বিষয়ে কোনো বিশদ বিবরণ দেয় না, কিন্তু বেশিরভাগ বাইবেল পারদর্শীরাই দাবি করেন যে এর অর্থই হল “বন্দীত্বকে বন্দী করতে অগ্রসর হওয়া”৷

তাই, যা বলা যায় তা হল, বাইবেলে খুব স্পষ্টভাবে কিছু বলা নেই যে প্রভূ যীশু মৃত্যু এবং পুনরুত্থানের মাঝের তিনদিন কি করেছিলেন৷ তাই এটা হতেই পারে যে, পতিত দেবদূতদের এবং/অথবা অবিশ্বাসীদের তিনি পাপকে জয় করার বিষয়ে উপদেশ দিচ্ছিলেন৷ যা আমরা নিশ্চিতরূপে জানতে পারি যে প্রভূ যীশু মানুষদের মুক্তির জন্য দ্বিতীয় সুযোগ দিতে চাইছিলেন না৷ বাইবেল আমাদের বলে যে আমরা মৃত্যুর পরেই বিচারের সম্মুখীন হই (হিব্রুস্ 9:27), সেখানে দ্বিতীয় কোনো সুযোগ আসে না৷ প্রভূ যীশু তাঁর মৃত্যু এবং পুনরুত্থানের মাঝের সময়ে কোথায় ছিলেন সে সম্পর্কে নিশ্চিতভাব কোনো স্পষ্ট উত্তর নেই৷ যদিও এটি এমন একটি রহস্য যা কিনা আমরা যখন স্বর্গে পৌঁছাবো তখনই একমাত্র উপলব্ধি করতে পারবো৷



বাংলা হোম পেজে ফিরে যান



প্রভূ যীশু তাঁর মৃত্যু এবং পুনরুত্থানের মাঝে তিনদিন কোথায় ছিলেন?