বাইবেলে ঈশ্বরের ত্রয়ী রূপ সম্পর্কে কি বলা আছে?



প্রশ্ন: বাইবেলে ঈশ্বরের ত্রয়ী রূপ সম্পর্কে কি বলা আছে?

উত্তর:
ঈশ্বরের এই ত্রয়ী রূপ সম্পর্কে সবচেয়ে কঠিন বিষয় হল যে এই ধারণাকে বর্ণনা করার কোনো সহজ পথ নেই৷ ঈশ্বরের এই ত্রয়ী রূপের ধারণা্ কোনো মানুষের পক্ষে একা বর্ণনা করা বা বোঝা একেবারেই সম্ভব নয়৷ ঈশ্বর সীমাহীনভাবে আমাদের চেয়ে মহান; তাই, আমারা তাঁকে সম্পূর্ণভাবে বুঝতে পারব তা ভাবা উচিত নয়৷ বাইবেলে বলা আছে যে পিতাই হলেন ঈশ্বর, প্রভূ যীশু হলেন ঈশ্বর, এবং পবিত্র আত্মাই হলেন ঈশ্বর৷ আবার বাইবেলে এও বলা আছে যে ঈশ্বর এক এবং অনন্য৷ যদিও আমরা এই ত্রয়ীর মধ্যে সম্পর্কের কিছুটা বুঝতে পারি তবুও তা সম্পূর্ণভাবে বোঝা মানুষের পক্ষে সাধ্যাতীত৷ তবে, এর অর্থ এই নয় যে ঈশ্বরের এই ত্রয়ী রূপ আসল নয় অথবা এই ধারণা বাইবেলের শিক্ষার ওপর নির্ভরশীলও নয়৷

এই ত্রয়ী রূপ হল এক ঈশ্বরের মধ্যে তিনের সমাহার৷ তবে এর অর্থ এই নয় যে এখানে তিনজন ঈশ্বরের কথা বলা হয়েছে৷ এই বিষয়ে আলোচনা করার সময় মনে রাখতে হবে যে “ত্রয়ী” এই শব্দটি ধর্মগ্রন্থে উপস্থিত নেই৷ এই শব্দটি ঈশ্বরের ত্রয়ীকে বর্ণনা করতে ব্যবহৃত হয়েছে – তিনের একত্র অস্তিত্ব, এক-শাশ্বত ব্যক্তি যিনি ঈশ্বরকে সৃষ্টি করেছেন৷ “ত্রয়ী” এই শব্দটির যা ধর্মগ্রন্থে ব্যবহৃত হয়েছে তার দ্বারা যে অস্তিত্বের কথা বলা হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ ঈশ্বরের বাণীতে ত্রয়ী সম্পর্কে যা বলা আছে তা নিম্নে দেওয়া হল :

1) ঈশ্বর এক এবং অনন্য (ডিউটারোনমি 6:4; 1 কোরিন্থিয়ানস 8:4; গ্যালাটিয়ানস 3:20; 1 টিমোথি 2:5)৷

2) এই ত্রয়ীতে রয়েছে তিনের সমন্বয় (জেনেসিস্ 1:1, 26; 3:22; 11:7; ঈশা 6:8, 48:16, 61:1; ম্যাথিউ 3:16-17, 28:19; 2 কোরিন্থিয়ানস 13:14)৷ জেনেসিস্ 1:1-এ, হিব্রু বহুবচন বিশেষ্য ইলোহিম ব্যবহৃত হয়েছে৷ জেনেসিস্ 1:26, 3:22, 11:7 এবং ইশা 6:8 এই উভয় ক্ষেত্রেই বহুবচন সর্বনাম “আমাদের” ব্যবহৃত হয়েছে৷ ইলোহিম এবং সর্বনাম “আমাদের” দুটি শব্দই বহুবচনে ব্যবহৃত হয়েছে, যা হিব্রু ভাষায় অবশ্যই দুই-এর বেশি ব্যক্তির জন্য ব্যবহৃত হয়৷ যদিও এই যুক্তি থেকেই ত্রয়ী সম্পর্কে বিশদ জানা যায় না, তবে এই শব্দটি অবশ্যই ঈশ্বরের বহুত্বের প্রমান দেয়৷ ঈশ্বরের জন্য ব্যবহৃত হিব্রু শব্দ ইলোহিম, অবশ্যই ত্রয়ীর জন্য অনুমিত৷

ইশা 48:16 এবং 61:1-এ, পুত্র কথা বলার সময় পিতা এবং পবিত্র আত্মার কথা উল্লেখ করেছেন৷ ইশা 61:1-কে লিউক 4:14-19-এর সাথে তুলনা করলে দেখা যায় য়ে পুত্রই কথা বলছেন৷ ম্যাথিউ 3:16-17 বর্ণনা করে প্রভূ যীশুর দীক্ষাগ্রহণের উত্সবের বিষয়ে৷ এই অনুচ্ছেদে দেখা যায় ঈশ্বর যিনি পবিত্র আত্মা ঈশ্বর পুত্রের মাধ্যমে অবতরন করেছেন যখন ঈশ্বর পিতা তাঁর পুত্রের ওপর নিজের আনন্দলাভের দাবি করেছেন৷ ম্যাথিউ 28:19 এবং 2 কোরিন্থিয়ানস 13:14 হল ত্রয়ীতে তিন জন ভিন্ন ব্যক্তির উদাহরণ রয়েছে৷

3) বিভিন্ন অনুচ্ছেদে ত্রয়ীর একজনের থেকে আরেক জনকে পৃথক করা হয়েছে৷ ওল্ড টেস্টামেন্টের “ঈশ্বর”-এর সাথে (জেনেসিস্ 19:24; হোসিয়া 1:4) এর “ঈশ্বর” পৃথক৷ (স্লাম্ 2:7, 12; প্রোভার্বস্ 30:2-4) এতে ঈশ্বর হলেন পুত্র৷ আত্মা “প্রভূ” (নাম্বারস্ 27:18) এবং “ঈশ্বর”-এর (স্লাম্ 51:10-12) থেকে পৃথক৷ পুত্র ঈশ্বর, পিতা ঈশ্বরের থেকে পৃথক (স্লাম্ 45:6-7; হিব্রুস্ 1:8-9)৷ নিউ টেস্টামেন্টে, প্রভূ যীশু পিতাকে একজন সাহায্যকারী পাঠাতে বলেছেন, তিনিই পবিত্র আত্মা (জন্ 14:16-17)৷ এই ঘটনার থেকে বোঝা যায় যে প্রভূ যীশু নিজেকে পিতা বা পবিত্র আত্মা হিসেবে স্বীকার করেননি৷ গসপেলের অন্যান্য স্থানে যেখানে প্রভূ যীশু পিতার সাথে কথা বলেছেন সেই অংশগুলোরও উল্লেখ করা প্রয়োজন৷ তিনি কি নিজের সাথেই কথা বলছিলনেন? না৷ তিনি ত্রয়ীর অন্য আর একজনের সাথে কথা বলছিলেন – তিনিই পিতা৷

4) এই ত্রয়ীর প্রতিটি সদস্যই ঈশ্বর৷ পিতা ঈশ্বর (জন্ 6:27; রোমানস্ 9:5; কোলোসিয়ানস 2:9; হিব্রুস্ 1:8; জন্ 5:20)৷ পবিত্র আত্মাই ঈশ্বর (এক্টস্ 5:3-4; 1 কোরিন্থিয়ানস্ 3:16)৷

5) এই ত্রয়ীর মধ্যে পদমর্যাদা রয়েছে৷ ধর্মগ্রন্থে আছে পবিত্র আত্মা পিতার কাছে নিম্নপদস্থ এবং পুত্র হলেন পিতার নিম্নপদস্থ৷ এটি হল আভ্যন্তরীণ সম্পর্ক এবং এর ফলে ত্রয়ীর কোনো ব্যক্তিরই ঈশ্বরত্ব অস্বীকৃত হয়নি৷ এই সম্পর্ক অর্থাত্ ঈশ্বরের অসীমতা আমাদের সীমাবদ্ধ মন একেবারেই বুঝতে পারে না৷ পিতার সম্পর্কে জানতে হলে দেখুন লিউক 22:42, 15:26, 16:7, এবং বিশেষভাবে জন্ 16:13-14৷

6) ত্রয়ীর প্রত্যেক সদস্যের আলাদা আলাদা কাজ আছে৷ পিতা হলেন এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ কারণ বা উত্স (1 কোরিন্থিয়ানস্ 8:6; রিভিলেশান্ 4:11); ঈশ্বরীয় উন্মোচন (রিভিলেশান্ 1:1); মোক্ষ (জন্ 3:16-17); এবং প্রভূ যীশুর মানবিক কাজকর্ম (জন্ 5:17, 14:10)৷ পিতা এই সকল কর্মই শুরু করেন৷

পুত্র হলেন সেই প্রতিনিধি যাঁর মাধ্যমে পিতা এই কাজগুলি করে থাকেন : বিশ্বের সৃষ্টি এবং তার রক্ষা (1 কোরিন্থিয়ানস্ 8:6, জন্ 1:3; কোলসিয়ানস্ 1:16-17); শাশ্বত উন্মোচন (জন্ 1:1, 16:12-15; ম্যাথিউ 11:27; রিভিলেশান 1:1); এবং মোক্ষ (2 কোরিন্থিয়ানস্ 5:19; ম্যাথিউ 1:21; জন্ 4:42)৷ পিতা, পুত্রের মাধ্যমেই এক সকল কাজ করে থাকেন কারন পুত্রই হলেন তাঁর প্রতিনিধি৷

পবিত্র আত্মার মাধ্যমে পিতা এই কাজগুলি করান : বিশ্বের সৃষ্টি এবং তার রক্ষা (জেনেসিস্ 1:2; জব্ 26:13; স্লাম্ 104:30); শাশ্বত উন্মোচন (জন্ 16:12-15; এফেসিয়ানস্ 3:5; 2 পিটার 1:21); মোক্ষ (জন্ 3:6; টাইটাস্ 3:5; 1 পিটার 1:2); এবং প্রভূ যীশুর কার্য (ইশা 61:1; এক্টস্ 10:38)৷ পিতা, পবিত্র আত্মার শক্তির মাধ্যমেই এই সকল কাজগুলি করে থাকেন৷

ত্রয়ী সম্পর্কে বিস্তৃত বর্ণনা করার অনেক চেষ্টা করা হয়েছে৷ যদিও, কোনো জনপ্রিয় বর্ণনাই সম্পূর্ণভাবে সঠিক নয়৷ ডিমের (অথবা আপেল) খোলশ, সাদা অংশ এবং কুসুম হল এর বিভিন্ন অংশ, কিন্তু সম্পূর্ণ ডিম নয়, তেমনই আপেলের খোশা, শাঁস, এবং বীজ আপেলেরই অংশ, কিন্তু সমগ্র আপেল নয়৷ পিতা, পুত্র এবং পবিত্র আত্মা কেউই ঈশ্বরের অংশ নন; তাঁরা প্রত্যেকেই ঈশ্বর৷ জল বর্ণনা তবুও খানিকটা উন্নত, কিন্তু তা সত্ত্বেও এখানেও ত্রয়ীকে সম্পূর্ণভাবে বর্ণনা করা যায়নি৷ তরল, বাষ্প এবং বরফ জলেরই তিনটি প্রকৃতি৷ তবে পিতা, পুত্র এবং পবিত্র আত্মা ঈশ্বরের অংশ নন, তাঁরা প্রত্যেকেই ঈশ্বর৷ তাই, যখন এই বর্ণনাগুলি আমাদের ত্রয়ী সম্পর্কে আমাদের কোনো প্রতিচ্ছবি দেয় তখন তা সম্পূর্ণভাবে সঠিক হয় না৷ একজন অসীম ঈশ্বরকে সীমাবদ্ধ বিবরণ কখনোই সম্পূর্ণভাবে বর্ণনা করতে পারে না৷

খ্রীষ্টান গীর্জার ইতিহাসে ত্রয়ী সম্পর্কে উপদেশাবলী বিভেদ সৃষ্টিকর একটি সমস্যা৷ যদিও ঈশ্বরের বাণীতে ত্রয়ী সম্পর্কে মূল দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে, তবুও এর কয়েকটি সমস্যা পরিষ্কারভাবে বর্ণনা করা হয়নি৷ পিতাই হলেন ঈশ্বর, পুত্রই হলেন ঈশ্বর, এবং পবিত্র আত্মাই হলেন ঈশ্বর – কিন্তু ঈশ্বর এক এবং অনন্য৷ এটিই হল ত্রয়ী সম্পর্কে বাইবেলের উপদেশ৷ এর বাইরেও, সমস্যাগুলি একটি সীমা পর্যন্ত তর্কযোগ্য এবং অপ্রয়োজনীয়৷ মানবীয় সীমাবদ্ধ মস্তিস্কের সাহায্যে ত্রয়ীকে সম্পূর্ণভাবে বর্ণনা করার চাইতে, আমাদের উচিত ঈশ্বরের মহত্ব এবং অসীম উচ্চক্ষমতাযুক্ত প্রকৃতির বিষয়ে চিন্তা করা এবং তাঁর সেবা করা৷ “আহা, ঈশ্বরের জ্ঞানের গভীরতা অসীম! তাঁর বিচার অনুসন্ধানের অতীত, এবং তাঁর পথ অনুসরণের অসাধ্য! কে ঈশ্বরের ইচ্ছাকে বুঝতে পারে? অথবা কে তাঁর পরামর্শদাতা?” (রোমানস্ 11:33-34)৷



বাংলা হোম পেজে ফিরে যান



বাইবেলে ঈশ্বরের ত্রয়ী রূপ সম্পর্কে কি বলা আছে?