| |
আমি কেন আত্মহত্যা করব না?
প্রশ্ন: আমি কেন আত্মহত্যা করব না?
উত্তর:
আমাদের মন তাদের দিকে ছুটে যায় যারা আত্মহত্যার মাধ্যমে নিজেদের জীবন শেষ করে দিতে চায়৷ যদি এখন তোমার এটা মনে হয়, তবে এটা অনেক আবেগের কথা বলতে পারে, যেমন আশাহীনতা এবং হতাশার অনুভূতি৷ তোমার হয়ত মনে হতে পারে যে তুমি অতল গহ্বরে রয়েছ, এবং তোমার সন্দেহ আছে যে সেখান থেকে উন্নতি হওয়ার কোনো আশা নেই৷ কেউই এটা নিয়ে চিন্তা করে না বা জানে না যে তুমি কোথা থেকে এসেছ৷ জীবন শুধুমাত্র বেঁচে থাকা নয়, নাকি তাই-ই?
এখন যদি তোমার জীবনের কয়েক মুহূর্তের মধ্যেই তুমি জানতে চাও যে ঈশ্বর আসলেই ঈশ্বর কিনা, তবে তিনি প্রমান করবেন আসলে তিনি কত বড়, “ঈশ্বরের পক্ষে কিছুই অসম্ভব নয়” (লিউক 1:37)৷ যদিও পুরনো আঘাতের জন্যই আমরা ঈশ্বরকে মেনে নিতে পারি না৷ আর তা থেকেই জন্মায় নিজের ওপর করুণা, রাগ, তিক্ততা, প্রতিহিংসামূলক চিন্তা অথবা অস্বাভাবিক ভয় যা কিনা সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলিতে প্রভাব ফেলে৷
তোমার কেন আত্মহত্যা করা উচিত্ নয়? বন্ধু তোমার জীবনে কতটা খারাপ ঘটেছে তা ভেবো না, এমন একজন প্রেমের দেবতা আছেন যিনি তোমাকে হতাশার সুরঙ্গের মধ্যেও আশার পথ দেখিয়ে নিজের আশ্চর্য আলোকে আলোকিত করবেন বলে অপেক্ষা করছেন৷ তিনিই তোমার নিশ্চিত আশা৷ তিনিই হলেন প্রভূ যীশু৷
এই যীশু, ঈশ্বরের নিষ্পাপ পুত্র, তোমার প্রত্যাখ্যান এবং অসম্মানের সময় তোমাকে নিজের সাথে এক মনে করবেন৷ ধর্মপ্রচারক ইশা, ইশা 53:2-6-এ তাঁর সম্পর্কে লিখেছেন এবং তাঁকে বর্ণনা করেছেন একজন মানুষ হিসেবে যিনি সকলের দ্বারা হতাসাগ্রস্ত এবং প্রত্যাখ্যাত৷ তাঁর জীবন ছিল দুঃখ এবং যন্ত্রণাদায়ক৷ কিন্তু তিনি যে দুঃখ বহন করেছেন তা তাঁর নিজের ছিল না; তা ছিল আমাদের৷ তিনি আমাদের পাপের কারনেই ক্ষতবিক্ষত, আহত এবং বিধ্বস্ত হয়েছিলেন৷ তাঁর এই যন্ত্রণার জন্যই আমাদের জীবন দায়মুক্ত এবং পূর্ণ৷
বন্ধু, প্রভূ যীশু খ্রীষ্ট এসব দৃঢ়ভাবে সহ্য করেছিলেন বলেই হয়ত তোমার সব পাপ ক্ষমা প্রাপ্ত হয়েছে৷ তুমি পাপের যে বোঝা বহন কর, তুমি জান যে তাঁকে নিজের মুক্তিদাতা হিসেবে গ্রহণ করলে তিনি সে পাপ ক্ষমা করবেন৷ “... তোমার বিপদের দিনে আমাকে স্মরণ কর; আমি তোমাকে রক্ষা করব...” (স্লাম 50:15)৷ তুমি এমন কোনো খারাপ কাজ করোনি যা প্রভূ যীশু ক্ষমা করতে পারবেন না৷ তাঁর প্রিয় কিছু শিষ্যরা খুন (মোজেস্), খুন এবং ব্যভিচার (রাজা ডেভিড), এবং শারিরীক ও মানসিক ব্যভিচারের (অ্যাপোস্টল পল্) মত পাপ করেছে৷ তা সত্ত্বেও তারা ক্ষমা লাভ করেছে এবং ঈশ্বরেই পেয়েছে তাদের প্রাচুর্যপূর্ণ জীবন৷ “তাই, যদি কেউ খ্রীষ্টের সঙ্গে নিজের একাত্মীকরণ ঘটায়, তবে সে হল নতুন সৃষ্টি; পুরনো চলে যায়, নতুন আসে!” (2 কোরিন্থিয়ান্স্ 5:17)৷
তোমার আত্মহত্যা করা উচিত্ নয় কেন? বন্ধু, যা কিছু “ভগ্ন” তা সব সারিয়ে দেওয়ার জন্য ঈশ্বর রয়েছেন৷ যথা, তুমি এখন যে জীবন কাটাচ্ছো এবং আত্মহত্যার দ্বারা যে জীবন তুমি শেষ করতে চাইছ৷ ইশা 61:1-3-তে, ধর্মপ্রচারক লিখেছেন, “প্রভূ আমাকে হতাশদের সুসংবাদ শোনাতে প্রতিনিধি হিসেবে নিয়োগ করেছেন৷ আমাকে পাঠিয়েছেন ভাঙা মন জুড়তে, আবদ্ধদের মুক্তি দিতে এবং বন্দীদের অন্ধকার থেকে মুক্তি দিতে, ঈশ্বরের এই সঠিক সময়কে গ্রহণ করতে... যারা মুমূর্ষু তাদের স্বস্তি দিতে, এবং শোকসন্তপ্তদের শান্তি দিতে.... তাদের মাথায় ছাইয়ের পরিবর্তে সৌন্দর্যের মুকুট পরিয়ে দিতে, শোকের বদলে আনন্দের সুগন্ধি দিতে, এবং হতাশাগ্রস্ত আত্মার পরিবর্তে প্রসংশার পোষাক পরিয়ে দিতে৷”
প্রভূ যীশুর কাছে এস, আর তুমি যখন জীবনে নতুন কাজ শুরু করার জন্য তাঁকে বিশ্বাস করেছে তবে তিনিই তোমার শান্তির পুনঃস্থাপনা করবেন৷ তুমি যে আনন্দ হারিয়ে ফেলেছো তা ফিরিয়ে দিতে এবং তোমাকে আত্মার স্থিরতা দিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ৷ তোমার ভগ্ন হৃদয় তাঁর কাছে মূল্যবান : “ভগ্নহৃদয়ই ঈশ্বরের দান, একটি ভগ্ন এবং অনুতপ্ত হৃদয়, হে প্রভূ, তুমি অবজ্ঞা কোরো না” (স্লাম 51:12, 15-17)৷
তুমি কি প্রভূকে নিজের মুক্তিদাতা ও চালক হিসেবে গ্রহণ করবে? তিনিই তোমার চিন্তা ও পদক্ষেপে তোমায় পথ দেখাবেন – একদিন একই সাথে – বাইবেল, অর্থাৎ তাঁর বাণীর দ্বারা৷ “তোমার যেভাবে চলা উচিত্ আমি সেভাবেই তোমাকে নির্দেশ ও শিক্ষা দেব; আমি তোমাকে বিশ্লেষণ করব এবং তোমার ওপর নজর রাখব” (স্লাম 32:8)৷ “তিনিই তোমার অসময়ের নিশ্চিত ভিত্তি, এবং মুক্তির পথ, এবং পাণ্ডিত্য ও জ্ঞান; ঈশ্বরে ভীতিই এই সম্পদের চাবি” (ইশা 33:6)৷ প্রভূ খ্রীষ্টতে, তোমার এখনও রয়েছে সংগ্রাম, তবে এখন তার সাথে রয়েছে আশা৷ তিনি “তোমার ভাইয়ের চেয়েও কাছের বন্ধু” (প্রোভার্বস্ 18:24)৷ তোমার সিদ্ধান্ত গ্রহণের সময় যেন প্রভূ যীশুর আশীর্ব্বাদ তোমার সাথে থাকে৷
তুমি যদি প্রভূ যীশু খ্রীষ্টকে নিজের মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করতে চাও, তবে মনে মনে ঈশ্বরের উদ্দেশ্যে বল : “প্রভূ, আমি আপনাকে আমার জীবনে চাই৷ আমি যা করেছি তার জন্য আমাকে ক্ষমা করুন৷ আমি প্রভূ যীশু খ্রীষ্টতে আমার আস্থা রেখেছি এবং বিশ্বাস করি যে তিনিই আমার মুক্তিদাতা৷ দয়া করে আমায় পবিত্র করুন, শান্তি দিন এবং আমার জীবনে আনন্দ ফিরিয়ে আনুন৷ আমার জন্য আপনার যে ভালোবাসা এবং আমার পাপমুক্তির জন্য প্রভূ যীশুর যে মৃত্যু তার জন্য ধন্যবাদ৷”
যে কারণে আপনি এটি পড়লেন তার ওপর আপনি কি খ্রিষ্টধর্মের ব্যাপারে কোন সিদ্ধান্তে উপনীত হয়েছেন? যদি তাই হয়, তাহলে অনুগ্রহ করে নিচের বাটনে “আমি আজ খ্রিষ্টধর্মকে গ্রহণ করেছি” এর ওপর ক্লিক করুন।
বাংলা হোম পেজে ফিরে যান
আমি কেন আত্মহত্যা করব না?
|
|
|