আমার জন্য সঠিক ধর্ম কোনটি?



প্রশ্ন: আমার জন্য সঠিক ধর্ম কোনটি?

উত্তর:
মুখরোচক খাবারের রেঁস্তোরায় আমরা আমাদের পছন্দমত খাবার পছন্দ করতে পারি৷ আবার কিছু কফির দোকানে তাদের কাছে নানা ধরণের স্বাদ ও গন্ধের কফি থাকে৷ এমনকি যখন আমরা বাড়ি বা গাড়ি কিনি তখনও আমাদের কাছে পছন্দ অনুযায়ী অনেক বিকল্প থাকে৷ আমরা আর এখন শুধুমাত্র চকোলেট, ভ্যানিলা আর স্ট্রবেরির পৃথিবীতে বাস করি না৷ পছন্দই রাজা! তুমি নিজের পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী যে কোন জিনিস থুঁজে পেতে পার৷

তাহলে ধর্মের বিষয়ে তোমার কি মত যা তোমার জন্য একেবারে সঠিক? কি মত সেই ধর্ম সম্পর্কে যা ত্রুটি-মুক্ত, যার কোন চাহিদা নেই, এবং যা প্রচুর করণীয় এবং অকরণীয় কার্যের দ্বারা ব্যাহত নয়? এই ধর্মটি ঠিক সেরকমই যেরকম আমি বর্ণনা করলাম৷ কিন্তু ধর্মকে বেছে নেওয়া এবং নিজের পছন্দের আইসক্রিম বেছে নেওয়া কি এক?

আমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য অনেক স্বরের মধ্যে প্রতিযোগীতা চলে, তাই যীশুকেই আমরা কেন সকলের ওপরে রাথব যেখানে মহম্মদ অথবা কনফুসিয়াস, বুদ্ধ, অথবা চার্লস টেজ রাসেল, অথবা জোসেফ স্মিথ সকলেই রয়েছেন? আসলে সকল পথই কি আমাদের স্বর্গের দিকে নিয়ে যায় না? সকল ধর্মই কি আসলে সমান নয়? তবে সত্যিটা হল যে সকল ধর্মই আমাদের স্বর্গের দিকে নিয়ে যায় না যেমন সকল পথ আমাদের ইণ্ডিয়ানার দিকে নিয়ে যায় না৷

যীশুই একমাত্র ভগবানের ক্ষমতা নিয়ে কথা বলেন কারণ তিনিই একা মৃত্যুকে জয় করেছেন৷ মহম্মদ, কনসফুসিয়াস, এবং অন্যান্যরাও নিজের নিজের ক্ষেত্রে ধর্মের রূপকার৷ কিন্তু যীশু তাঁর নিজের ক্ষমতাবলে রোমান ক্রুশে মৃত্যুর তিন দিন পরে সেই কবর থেকে হেঁটে গিয়েছেন৷ যেকোনো কারো যদি মৃত্যুকে জয় করার ক্ষমতা থাকে তবে তা আমাদের দৃষ্টি আকর্ষণ করে৷ যেকোনো কারো যদি মৃত্যুকে জয় করার ক্ষমতা থাকে তবে তাঁর কথা শোনা উচিত৷

যে প্রমাণগুলি যীশুর পুনরুত্থানের ঘটনাকে সমর্থন করে তার দ্বারা আমরা অভিভূত হই৷ প্রথমত, সেই ঘটনা স্বচক্ষে দেখেছিল এরকম মানুষের সংখ্যা অন্তত পাঁচশো৷ পাঁচশো মানুষের কথাকে উপেক্ষা করা যায় না৷ সেখানে ফাঁকা কবরও ছিল৷ যীশুর শত্রুরা অনায়াসেই পুনরুত্থানের সব কথাবার্তা বন্ধ করতে পারত তাঁর মৃত এবং ক্ষয়ে যাওয়া মৃতদেহ দেখিয়ে, কিন্তু সেখানে তাদের জন্য কোনো মৃতদেহ ছিল না৷ সেই কবর ছিল ফাঁকা৷ তাহলে কি তাঁর শিষ্যরা তাঁর মৃতদেহ চুরি করেছিল ? অসম্ভব, কারণ এরকম ঘটনা প্রতিরোধ করার জন্যই সেই কবর সেনারা পাহাড়া দিয়ে রেখেছিল৷ তাছাড়া যীশুর ঘনিষ্ট শিষ্যরা তাঁকে বন্দী এবং ক্রুশবিদ্ধ করার সময় সেখান থেকে পালিয়ে গিয়েছিল৷ এটা সবচেয়ে অসম্ভব ছিল যে তাঁর ভীত শিষ্যরা শিক্ষাপ্রাপ্ত, পেশাদারী সৈন্যদের সাথে লড়াই করবে৷ তাদের মধ্যে কেউই নিজেদের জীবন উত্সর্গ করে শহীদ হয়ে যায়নি – যা বেশিরভাগই তারা করেছে – এরজন ঠক ব্যক্তির জন্য৷ তবে আসল ঘটনা হল প্রভূ যীশুর পুনরুত্থানের ঘটনা অবর্ণনীয়৷

আবার, যিনি মৃত্যুকে জয় করার ক্ষমতা রাখেন তাঁর কথা শোনা উচিত৷ যীশু মৃত্যুর ওপর নিজের ক্ষমতা প্রমাণ করেছেন, তাই আমাদের শোনা প্রয়োজন যে তিনি কি বলছেন৷ যীশু দাবি করেছেন যে তিনিই মুক্তির একমাত্র পথ (জন 14:6)৷ তিনি পথ নন; তিনি অনেকগুলি পথের একটি নন, যীশুই একমাত্র পথ৷

আর যীশুও এই একই কথা বলেছেন, “তোমরা প্রত্যেকে আমার কাছে এস যারা পরিশ্রমী এবং ক্লান্ত, এবং আমি তোমাদের শান্তি দেব” (ম্যাথিউ 11:28)৷ এই পৃথিবী খুব কঠোর এবং জীবন কঠিণ৷ আমরা বেশিরভাগই ক্ষতবিক্ষত, ভগ্নহৃদয় এবং যুদ্ধবিমুখ, সম্মত? তাই তুমি কি চাও? পুনস্থাপনা নাকি বিশুদ্ধ ধর্ম? একজন জীবন্ত মুক্তিদাতা নাকি অনেক মৃত “ধর্মপ্রচারক” ? একটি অর্থবহ সম্পর্ক নাকি অর্থহীন সংস্কার? যীশু অনেকগুলি পছন্দের একটি নন – তিনিই একমাত্র পছন্দ!

তুমি যদি ক্ষমা লাভ করতে চাও তবে যীশুই হলেন সঠিক “ধর্ম” (য়্যাক্টস 10:43)৷ তুমি যদি ভগবানের সাথে অর্থবহ সম্পর্ক লাভ করতে চাও তবে যীশুই হলেন সঠিক “ধর্ম” (জন 10:10)৷

তুমি যদি স্বর্গে নিজের জন্য শাশ্বত স্থান লাভ করতে চাও তবে যীশুই হলেন সঠিক “ধর্ম” (জন 3:16)৷ তোমার মুক্তিদাতা হিসেবে যীশু খ্রীষ্টের ওপর নিজের আস্থা স্থাপন কর ; তোমাকে এর জন্য অনুশোচনা করতে হবে না ! তোমার পাপের ক্ষমার জন্য তাঁর ওপরই বিশ্বাস রাখ ; তোমাকে হতাশ হতে হবে না৷

যদি তুমি ভগবানের সাথে “সঠিক সম্পর্ক” স্থাপন করতে চাও, তবে এখানে দেওয়া হল একটি আদর্শ প্রার্থনা৷ মনে রেখো শুধু এই প্রার্থনা বা অন্য কোনো প্রার্থনা উচ্চারণ করলেই তুমি মুক্তি পাবে না৷ শুধুমাত্র খ্রীষ্টে বিশ্বাস থাকলেই তুমি পাপ থেকে রক্ষা পেতে পারো৷ এই প্রার্থনা হল একটি সাধারণ পথ যার মাধ্যমে তুমি ভগবানের ওপর নিজের বিশ্বাস রাখতে পারো এবং ভগবানকে ধন্যবাদ জানাতে পারো তোমাকে মুক্তির পথ প্রদান করার জন্য৷ “ভগবান, আমি জানি যে আমি আপনার বিরুদ্ধে গিয়ে অনেক পাপ করেছি এবং শাস্তি পাওয়ার যোগ্য৷ কিন্তু আমার যে শাস্তি পাওয়া উচিত ছিল তা যীশু খ্রীষ্ট গ্রহণ করেছেন, তাই তাঁর ওপর আস্থার মাধ্যমেই আমি ক্ষমা লাভ করব৷ আমি মুক্তির জন্য আপনার ওপর বিশ্বাস রাখি৷ আপনার অপূর্ব কৃপা এবং ক্ষমাশীলতার জন্য ধন্যবাদ – যা কিনা শাশ্বত জীবনের উপহার ! আমেন !”

যে কারণে আপনি এটি পড়লেন তার ওপর আপনি কি খ্রিষ্টধর্মের ব্যাপারে কোন সিদ্ধান্তে উপনীত হয়েছেন? যদি তাই হয়, তাহলে অনুগ্রহ করে নিচের বাটনে “আমি আজ খ্রিষ্টধর্মকে গ্রহণ করেছি” এর ওপর ক্লিক করুন।



বাংলা হোম পেজে ফিরে যান



আমার জন্য সঠিক ধর্ম কোনটি?