আত্মহত্যা বিষয়ে খ্রীষ্টানদের মত কি? বাইবেলে আত্মহত্যা বিষয়ে কি বলা আছে?



প্রশ্ন: আত্মহত্যা বিষয়ে খ্রীষ্টানদের মত কি? বাইবেলে আত্মহত্যা বিষয়ে কি বলা আছে?

উত্তর:
বাইবেলে নির্দিষ্ট ছয় জন ব্যক্তির নাম করা হয়েছে যারা আত্মহত্যা করেছে : অ্যাবিমেলেক (জাজেস 9:54), সল্ (1 স্যামুয়েল 31:4), সলের বর্ম-বহণকারী (1 স্যামুয়েল 31:4-6), আহিথোফেল্ (2 স্যামুয়েল 17:23), জিমরি (1 কিংঙ্গস্ 16:18), এবং জুডাস্ (ম্যাথিউ 27:5)৷ তাদের মধ্যে পাঁচজন ছিল দুর্বৃত্ত এবং পাপী (সলের বর্ম-বহণকারীর বিচার এবং তার চরিত্র সম্পর্কে বিশেষ কিছু বলা নেই)৷ কেউ কেউ স্যামসনকে আত্মহত্যার উদাহরণস্বরূপ নির্দিষ্ট করতে চায়, কিন্তু স্যামসনের উদ্দেশ্য ছিল ফিলিসটাইনসকে হত্যা করা, নিজেকে হত্যা করা নয়৷ বাইবেল আত্মহত্যাকে খুনের সমান মনে করে, কারন এটি হল – নিজেকে খুন করা৷ ঈশ্বরই একমাত্র যিনি সিদ্ধান্ত নেবেন যে কখন এবং কিভাবে মানুষের মৃত্যু হওয়া উচিত৷

বাইবেল অনুযায়ী, আত্মহত্যা নিশ্চিত করে না যে একজন ব্যক্তি স্বর্গে প্রবেশের অধিকার পাবে কি না৷ যদি কোনো অসংরক্ষিত ব্যক্তি আত্মহত্যা করে, তবে সে শুধুমাত্র নরকের দিকে নিজের যাত্রা “ত্বরান্বিত” করা ছাড়া আর কিছুই করল না৷ যদিও, যে ব্যক্তি আত্মহত্যা করল সে প্রভূ খ্রীষ্টকে নিজের মুক্তিদাতা হিসেবে অস্বীকার করেছে বলেই নরকে যাবে, আত্মহত্যা করার জন্য নয়৷ যে খ্রীষ্টান আত্মহত্যা করে তার সম্পর্কে বাইবেলে কি বলা আছে? বাইবেল আমাদের শেখায়, যে মুহূর্ত থেকে আমরা প্রভূ খ্রীষ্টকে বিশ্বাস করতে শুরু করবো, আমরা শাশ্বত জীবন পাওয়ার প্রতিশ্রুতি পাব (জন্ 3:16)৷ বাইবেল অনুযায়ী, খ্রীষ্টানরা দ্বিধাহীনভাবে জানে যে তারা শাশ্বত জীবনের অধিকারী (1 জন্ 5:13)৷ কোনো কিছুই একজন খ্রীষ্টানকে ঈশ্বরের ভালোবাসা পাওয়ার থেকে বিরত রাখতে পারে না (রোমানস্ 8:38-39)৷ কোনো “ঈশ্বরের সৃষ্টি” খ্রীষ্টানকে ঈশ্বরের ভালোবাসা থেকে দূরে রাখতে না পারে, এবং যে খ্রীষ্টান আত্মহত্যা করে সেও যেহেতু “ঈশ্বরের সৃষ্টি”, তাই আত্মহত্যাও খ্রীষ্টানকে ঈশ্বরের ভালোবাসা পাওয়ার থেকে দূরে রাখতে পারে না৷ যীশু আমাদের পাপের জন্য মৃত্যুবরন করেছেন, এবং যদি একজন আসল খ্রীষ্টান, আধ্যাত্মিক আক্রমণ এবং দুর্বলতার সময়, আত্মহত্যা করে, তাহলে সেই পাপও ঈশ্বরের রক্তের দ্বারা ধুয়ে যাবে৷

আত্মহত্যা হল ঈশ্বরের বিরুদ্ধে একটি ভয়ানক পাপ৷ বাইবেল অনুযায়ী, আত্মহত্যা হল খুন; এইটি সবসময়েই ভুল৷ কোনো ব্যক্তি যদি নিজেকে খ্রীষ্টান বলে দাবি করা সত্ত্বেও আত্মহত্যা করে তবে তার বিশ্বাসের উত্কর্ষতা সম্পর্কে সন্দেহ জাগবে৷ এমন কোনো পরিস্থিতি নেই যা বিশেষভাবে একজন খ্রীষ্টানকে নিজের জীবন নেওয়াকে ন্যায় বলে স্বীকার করবে৷ খ্রীষ্টানরা সৃষ্টি হয়েছে ঈশ্বরের জন্য নিজেদের জীবন অতিবাহিত করতে, এবং মৃত্যু কখন হবে সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার এক এবং একমাত্র ঈশ্বরেরই আছে৷ যদিও এখানে আত্মহত্যাকে বর্ণনা করা হয়নি, তবুও 1 কোরিন্থিয়ানস্ 3:15-এ বর্ণনা দেওয়া হয়েছে যে একজন খ্রীষ্টান যদি আত্মহত্যা করে তার সাথে কি হবে সেই বিষয়ে : “সে নিজে সুরক্ষিত থাকবে, কিন্তু শুধুমাত্র সেই হিসেবে যে আগুনের শিখা থেকে পালিয়ে গেছে৷”



বাংলা হোম পেজে ফিরে যান



আত্মহত্যা বিষয়ে খ্রীষ্টানদের মত কি? বাইবেলে আত্মহত্যা বিষয়ে কি বলা আছে?