| |
বাইবেলে উল্কি করা / দেহে ছিদ্র করার বিষয়ে কি বলা আছে?
প্রশ্ন: বাইবেলে উল্কি করা / দেহে ছিদ্র করার বিষয়ে কি বলা আছে?
উত্তর:
ওল্ড টেস্টামেন্টের নীতিগুলি ইসরায়েলীদের আদেশ দিয়েছে, “নিজের দেহে কোনো ছিদ্র কোরো না অথবা কোনো উল্কির ছাপ রেখো না৷ আমিই ঈশ্বর” (লেভিটিকাস্ 19:28)৷ তাই, যদিও আজকের যুগে বিশ্বাসীদের ওল্ড টেস্টামেন্টের নীতি পালন না করলেও চলে (রোমানস্ 10:4; গ্যালাটিয়ানস্ 3:23-25; এফেসিয়ানস্ 2:15), কিন্তু আসল ঘটনা হল যে উল্কি করার বিরুদ্ধে কিছু নির্দেশ আছে যা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক৷ বিশ্বাসীরা উল্কি করতে পারবে কি পারবে না সেই বিষয়ে নিউ টেস্টামেন্টে কিছুই বলা নেই৷
উল্কি করা এবং দেহে ছিদ্র করার সাথে, উন্নত রুচি নির্ধারন করে আমাদের সততা এবং সচেতনতা, ঈশ্বরের কাছে প্রার্থনা করে আমাদের আশীর্ব্বাদ করার জন্য এবং সেই নির্দিষ্ট ক্রিয়া ব্যবহার করে ভালো উদ্দেশ্যের জন্য৷ “তাই তুমি খাও বা পান কর যাই কর না কেন তা করবে ঈশ্বরের করুণার জন্য” (1 কোরিন্থিয়ানস্ 10:31)৷ নিউ টেস্টামেন্টে দেহে উল্কি করা বা ছিদ্র করার ব্যাপারে কোনো নিষেধ যেমন করা নেই, তেমনই এরকম বিশ্বাস করার কোনো কারনও নেই য়ে ঈশ্বর আমাদের এইসব করতে নির্দেশ দিয়েছেন৷
একটি গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থের নীতি অনুযায়ী যদি কোনো কাজ করার পূর্বে সন্দেহ থাকে য়ে সেই কাজ ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারবে কি পারবে না তবে সেই কাজে অংশগ্রহণ না করাই ভাল৷ রোমানস্ 14:23 আমাদের মনে করিয়ে দেয় যে কোনো কাজ যদি আমরা বিশ্বাস থেকে না করি তবে তাই হল পাপ৷ আমাদের মনে রাখতে হবে যে, আমাদের দেহ এবং আমাদের আত্মা, ঈশ্বরের সম্পদ৷ যদিও 1 কোরিন্থিয়ানস্ 6:19-20-এ সরাসরিভাবে উল্কি বা ছিদ্র করার বিষয়ে কিছু বলা নেই, তবে এটি আমাদের একটি নীতি দিয়েছে৷ “তুমি কি জান না যে তোমার দেহ হল পবিত্র আত্মার মন্দিরের মত, যিনি তোমার মধ্যে অবস্থান করেন, যাঁকে তুমি ঈশ্বরের কাছ থেকে পেয়েছ? তুমি তোমার নিজের নও; তোমার সৃষ্টির জন্য মূল্য দেওয়া হয়েছে৷ তাই ঈশ্বরকে তোমার দেহের দ্বারা সম্মান কর৷” এই মহান সত্যের একটি বাহক হল আমরা কি করি এবং আমাদের দেহকে কোথায় নিয়ে যাই৷ যদি আমাদের দেহ ঈশ্বরের সম্পদ হয়, তবে সেই দেহে উল্কি বা ছিদ্রের দ্বারা “চিহ্নিত করার” আগে আমাদের নিশ্চিতভাবে জানতে হবে যে ঈশ্বর তার জন্য “অনুমতি” দিয়েছেন৷
বাংলা হোম পেজে ফিরে যান
বাইবেলে উল্কি করা / দেহে ছিদ্র করার বিষয়ে কি বলা আছে?
|
|
|