| |
মুক্তির পরিকল্পনা কি?
প্রশ্ন: মুক্তির পরিকল্পনা কি?
উত্তর:
আপনি কি ক্ষুধার্থ? দৈহিক ক্ষুধার্থ নয়, কিন্তু জীবনে আরও কিছুর জন্য ক্ষুধা আছে কি? আপনার মনের গভীরে এমন কিছু কি আছে যার জন্য আপনাকে কখনও সন্তুষ্ট বলে মনে হচ্ছে না? যদি তাই হয়, তাহলে যিশুই একমাত্র পথ! যিশু বলেছিলেন, “আমিই জীবনের রুটি। যে আমার কাছে আসবে সে কখনও ক্ষুধার্থ হয়ে ফিরে যাবে না, এবং যে আমাকে বিশ্বাস করবে সে কখনও তৃষ্ণার্ত থাকবে না” ( জন 6:35)।
আপনি কি বিভ্রান্ত? আপনার কি এখনও জীবনের পথ বা উদ্দেশ্য খূঁজে পাচ্ছেন না, এমন মনে হয়না? সেটা কি এমন মনে হয় না যে কোন একজন আলোগুলো নিভিয়ে দিয়েছে এবং আপনি সুইচ খুঁজে পাচ্ছেন না? যদি তাই হয়, যিশুই হলেন সেই পথ! যিশু প্রচার করেছিলেন, “আমিই জগতের আলো। যারা আমাকে অনুসরণ করবে তারা কখনও অন্ধকারের পথে হাঁটবে না, কিন্তু তারা জীবনের আলো পাবে” (জন 8:12)।
আপনি কি কখনও অনুভব করেছেন যে আপনি জীবনের মধ্যে বদ্ধ হয়ে পড়েছেন? আপনি কি অনেক দরজায় দরজায় ঘুরে দেখেছেন, তাদের পিছনে কি সবই খালি এবং অর্থহীণ? আপনি কি একটা সম্পূর্ণ জীবনের জন্য প্রবেশপথ খুঁজছেন? যদি তাই হয়, যিশুই হলেন সেই পথ! যিশু প্রচার করেছিলেন, “আমিই প্রবেশ পথ; যারাই আমার মধ্য দিয়ে প্রবেশ করবে, তারাই রক্ষা পাবে। সে ভিতরে আসবে এবং বাহিরে যাবে এবং চারণ-ভূমি খুঁজে পাবে" (জন 10:9)।
অন্যান্য লোকেরা কি আপনাকে সবসময়ে নিচে নামিয়ে রাখেন? আপনাদের সম্পর্ক কি ধূসর ও শূন্য হয়ে গিয়েছে? এটা কি মনে হয় যে সবাই আপনার কাছ থেকে সুযোগ নেবার চেষ্টা করছে? যদি তাই হয়, তাহলে যিশুই হচ্ছেন পথ! যিশু বলেছিলেন, “আমি একজন ভাল মেষপালক। ভাল মেষপালক মেষদের জন্য তার জীবন দিয়ে দেয়... আমিই একজন ভাল মেষপালক! আমি আমার মেষদের জানি, এবং মেষরাও আমাকে জানে” (জন 10:11, 14)।
আপনি কল্পনা করতে পারেন এই জীবনের পরে কি ঘটে? আপনি কি পচা ও মরচে পড়া জিনিসগুলির জন্য জীবনযাপন করে ক্লান্ত? কোন কোন সময়ে আপনার মনে কি সন্দেহ হয় যে আপনার জীবনের কোন উদ্দেশ্য আছে কি না? আপনার মৃত্যুর পরেও কি আপনি বাঁচতে চান? যদি তাই হয়, তাহলে যিশুই হলেন তার পথ! যিশু প্রচার বলেছিলেন, “আমিই হচ্ছি পুনরুত্থান এবং জীবন। যে আমাকে বিশ্বাস করে, তার মৃত্যু হলেও, সে জীবিত থাকবে; এবং যারা বেঁচে থাকেন এবং আমাকে বিশ্বাস করেন তারা কখনও মরে না” (জন 11:25-26)।
পথ কি? সত্য কি? জীবন কি? যিশু উত্তর দিয়েছিলেন, “আমিই পথ, সত্য, এবং জীবন। কেউই আমাকে ছাড়া পিতার কাছে আসতে পারবে না” (জন 14:6)।
যে ক্ষুধাটা আপনি অনুভব করেন সেটা হল আধ্যাত্মিক ক্ষুধা, এবং তা একমাত্র যিশুই পূরণ করতে পারেন। যিশুই একমাত্র যিনি অন্ধকারকে তুলে দিতে পারেন। যিশুই হলেন একটা পরিতৃপ্ত জীবনের প্রবেশ পথ। আপনি যাকে খুঁজে বেড়াচ্ছেন, সেই বন্ধু এবং মেষপালকই হলেন যিশু। যিশুই জীবন – এই জগতে এবং তার পরেও। যিশুই মুক্তির পথ!
আপনার ক্ষুধার্ত হওয়ার কারণ, অন্ধকারে হারিয়ে যান বলে মনে করেন তার কারণ, জীবনের মানে খুঁজে না পাওয়ার কারণ, এসবই হল ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য।বাইবেল আমাদেরকে বলে, যে আমরা সকলেই পাপ করেছি, এবং সেইজন্যই আমারা ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছি (এক্লেসিয়াসটেস 7:20; রোমানস্ 3:23)। যে ফাঁকা জায়গাটা আপনি আপনার হৃদয়ের মধ্যে অনুভব করেন তা হল ঈশ্বর আপনার জীবন থেকে হারিয়ে গিয়েছেন। ঈশ্বরের সঙ্গে আমরা একটা সম্বন্ধ তৈরী করেছিলাম। আমাদের পাপের কারণের জন্য আমরা সেই সম্বন্ধ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। আরও খারাপ হল, আমাদের পাপ আমাদেরকে ঈশ্বরের কাছ থেকে অনন্ত কালের জন্য, এই জীবন এবং পরের জীবনেও বিচ্ছিন্ন করে রাখবে (রোমানস্ 6:23; জন 3:36)।
কেমন করে এই সমস্যা দূর হবে? যিশুই পথ! যিশু তাঁর নিজের ওপর আমাদের পাপগুলিকে নিয়ে নিয়েছেন (2 করিন্থিয়ানস্ 5:21)। যিশু আমাদের প্রাপ্য শাস্তি নিজে নিয়ে, আমাদের জায়গায় নিজে মৃত্যুবরণ করেছেন (রোমানস্ 5:8)। পাপ ও মৃত্যুর ওপর তাঁর জয় কে প্রমাণ করে তিনদিন পরে, যিশু মৃত্যু থেকে উঠে এসেছিলেন (রোমানস্ 6:4-5)। কেন তিনি এটা করেছিলেন? সেই প্রশ্নের উত্তর যিশু নিজে দিয়েছিলেন, “সে তার বন্ধুদের জন্য নিজের জীবন বিছিয়ে দিচ্ছে, প্রেমে এর থেকে বড় কিছু হয় না” (জন 15:13)। যিশু মৃত্যুবরণ করেছিলেন যাতে আমরা বেঁচে থাকতে পারি। যদি আমরা যিশুকে বিশ্বাস করতে পারি, তাঁর মৃত্যুকে আমাদের পাপের মূল্য হিসাবে বিশ্বাস করতে পারি – তাহলে আমাদের সকল পাপ ক্ষমা প্রাপ্ত হবে এবং তা ধুয়েমুছে যাবে। তখনই আমরা আমাদের ক্ষুধাকে আধ্যাত্মিক ভাবে নিবৃত্ত করতে পারব। আলো জ্বলে উঠবে। আমরা পরিপূর্ণ জীবনে প্রবেশ করতে পারব। আমরা আমাদের আসল ভাল বন্ধু ও ভাল মেষপালককে জানতে পারব। আমরা জানতে পারব যে মৃত্যুর পরেও আমাদের জীবন আছে – যিশুর সঙ্গে স্বর্গে পুনরুত্থানের অনন্ত জীবন!
"ঈশ্বর পৃথিবীকে এতটাই ভালবাসেন যে তিনি তাঁর এক এবং একমাত্র পুত্রকে দিয়ে দিয়েছেন, যাতে যে কেউই তাঁকে বিশ্বাস করবে সে বা তারা কখনোই ধ্বংস হবে না কিন্তু অনন্ত জীবন লাভ করবে" (জন 3:16)।
যে কারণে আপনি এটি পড়লেন তার ওপর আপনি কি খ্রিষ্টধর্মের ব্যাপারে কোন সিদ্ধান্তে উপনীত হয়েছেন? যদি তাই হয়, তাহলে অনুগ্রহ করে নিচের বাটনে “আমি আজ খ্রিষ্টধর্মকে গ্রহণ করেছি” এর ওপর ক্লিক করুন।
বাংলা হোম পেজে ফিরে যান
মুক্তির পরিকল্পনা কি?
|
|
|